Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এনআরবিসি ব্যাংকের ডিএমডি মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৬, ২০২৫ , ১:০৬ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান যোগদান করেছেন। সোমবার, ১৫ সেপ্টেম্বর ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনআরবিসি ব্যাংকে যোগদানের পূর্বে তিনি কমিউনিটি ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি একজন নেটওয়ার্ক এবং ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজার হিসেবে ২০০৫ সালে ব্র্যাক ব্যাংকে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এছাড়া তিনি ব্যাংক এশিয়া ও স্ট্যান্ডার্ড ব্যাংকে আইটি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং এক্সিম ব্যাংকেও কাজ করেন।

নটরডেমিয়ান মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE)-এ বিএসসি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ থেকে এমবিএ করেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)