Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৮, ২০২৫ , ৩:০৯ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানি দুটি হলো- আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল এবং ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

প্যারামাউন্ট টেক্সটাইলের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ তারিখ ও মার্চ ৩১, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের দীর্ঘমেয়াদী ‘এ+’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)