Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বৃহস্পতিবার লেনদেন কমেছে ডিএসইর

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৮, ২০২৫ , ৩:৪৬ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৩:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের মধ্যদিয়ে বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর লেনদেন শেষ হয়েছে। কমেছে ৩০৩ কোম্পানির শেয়ারদর। সেইসাথে আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪২ দশমিক ৪১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৪৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৩ দশমিক ১০ পয়েন্ট কমে ১ হাজার ১৭৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৯ দশমিক ৯৮ পয়েন্ট কমে ২ হাজার ১০৭ পয়েন্টে অবস্থান করছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৬৫৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৩৭ কোটি ৫৭ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৪টি কোম্পানির, বিপরীতে ৩০৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)