Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর সাপ্তাহিক লেনদেনে দর বেড়েছে এনভয় টেক্সটাইলের

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০২৫ , ৭:২৯ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে এনভয় টেক্সটাইলের। সপ্তাহের ব্যবধানে এনভয় টেক্সটাইলের দর বেড়েছে ৯ টাকা ৬০ পয়সা বা ১৮ দশমিক ৬৮ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শ্যামপুর সুগার। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১৬ দশমিক ৮৮ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে ১৫ দশমিক ৬৩ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে ইউসিবি ব্যাংক।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলোঃ টেকনো ড্রাগস, ক্রাউন সিমেন্ট, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিডি ফাইন্যান্স, মিডল্যান্ড ব্যাংক, সামিট পোর্ট এবং মেট্রো স্পিনিং।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)