Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন কমেছে রোববার

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২৫ , ৩:০৩ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৫, ৩:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের মধ্যদিয়ে রোববার, ২১ সেপ্টেম্বর লেনদেন শেষ হয়েছে। কমেছে ৩০৭ কোম্পানির শেয়ারদর। সেইসাথে আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৮ দশমিক ০৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৮১ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৯ দশমিক ২৪ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ৭০ পয়েন্ট কমে ২ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করছে।

রোববার ডিএসইতে ৬২১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৫৪ কোটি ৭২ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৯ টি কোম্পানির, বিপরীতে ৩০৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)