Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লভ্যাংশ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০২৫ , ৯:৩২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৯:৩২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বুধাবার, ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটি শেয়ারপ্রতি ২২ পয়সা আয় হয়েছে এবং আগের বছর আয় হয়েছিল ৩৯ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮০ টাকা ১৪ পয়সা।

আগামী ১১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৩ অক্টোবর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)