Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে জিকিউ বলপেন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২৫ , ৮:০৬ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন। সপ্তাহের ব্যবধানে জিকিউ বলপেনের দর বেড়েছে ১৭ দশমিক ৮৩ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৪৮৫ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৭২ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৮৬ টাকা ৬০ পয়সা।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ২৫ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৯ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ১৭ দশমিক ৬০ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে ১৬ দশমিক ৩২ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে সিমটেক্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১৯ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২২ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো- দুলামিয়া কটন, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নাভানা সিএনজি, মিরাকল ইন্ডাষ্ট্রিজ, সিলকো ফার্মা, স্যালভো কেমিক্যাল এবং সামিট অ্যালায়েন্স পোর্ট।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)