Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিভিও পেট্রোকেমিক্যালের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২৫ , ১১:১২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১১:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ (১১ শতাংশ নগদ ও ৯ শতাংশ বোনাস) লভ্যাংশ দেবে। শনিবার, ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৮২ পয়সা এবং আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৩৪ পয়সা।কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ৬৫ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৭৭ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ২৯ পয়সা (পুনর্মুল্যায়নসহ)।

আগামী ১০ ডিসেম্বর সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৩০ অক্টোবর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)