ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে সোমবার, ২৯ সেপ্টেম্বর লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ও আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮৯ অবস্থান করছে। অন্যদিকে ‘ডিএসইএস’ সূচক ০ দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৩ পয়েন্টে। আর ‘ডিএস-৩০’ সূচক কমেছে ১ দশমিক ২৯ পয়েন্ট, যা বর্তমানে ২ হাজার ৮৪ পয়েন্টে অবস্থান করছে।
সোমবার ডিএসইতে ৫৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই লেনদেনের পরিমাণ ছিল ৫৬৪ কোটি ১৮ লাখ টাকা।
ডিএসইতে সোমবার মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২১২টি কোম্পানির দর বেড়েছে, ১০৫ টির দর কমেছে এবং ৮০ টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)