Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দুলামিয়া কটনের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২৫ , ১০:০৫ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি।

রোববার, ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেয়া হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ২৫ পয়সা আয় হয়েছে। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৩৯ টাকা ৮৩ পয়সা।

আগামী ৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৩ অক্টোবর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)