Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মিথুন নিটিংয়ের নো ডিভিডেন্ড ঘোষণা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২৫ , ১০:২০ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

মিথুন নিটিং লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। রোববার, ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর থেকে কোম্পানির কার্যক্রম বন্ধ থাকায় মুনাফা, ইপিএস, ক্যাশ ফ্লো ইত্যাদি প্রযোজ্য নয় বলে জানিয়েছে কোম্পানিটি।

আগামী ১২ নভেম্বর বেলা ১২ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)