সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বুধবার, ১ অক্টোবর থেকে টানা চার দিন ব্যাংক ও পুঁজিবাজারে কার্যক্রম বন্ধ থাকবে। দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে।
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ব্যাংক ও পুঁজিবাজার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার, ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি থাকবে। এরপর শুক্রবার, ৩ অক্টোবর ও শনিবার, ৪ অক্টোবর সাপ্তাহিক বন্ধ। সবমিলিয়ে চারদিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ৫ অক্টোবর থেকে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন শুরু হবে।
এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ছুটি শেষে রবিবার থেকে সাধারণ সময়ের মত অর্থাৎ সকাল ১০টায় শুরু থেকে পুঁজিবাজারে লেনদেন চলবে। অন্যদিকে ছুটি শেষে রোববার থেকে সাধারণ সময়ের মতোই ব্যাংকগুলোতে লেনদেন চলবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)