Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

যৌথ মালিকানায় প্রোপার্টি কিনবে এমজেএল বিডি

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৫, ২০২৫ , ৪:৩৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৫, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এমজেএল বাংলাদেশ পিএলসি রাজধানীর গুলশানে কমার্শিয়াল প্রোপার্টি কিনবে। ইসি হোল্ডিংস লিমিটেড সঙ্গে যৌথভাবে এই সম্পত্তি কেনা হবে। এতে এমজেএল বিডির ৫০ শতাংশ মালিকানা থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সম্পত্তি কেনার এই সিদ্ধান্ত নেয়া হয়।আলোচিত সম্পত্তর অবস্থান-প্লট নং: ৩, ব্লক: এসডব্লিউ (সি), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা। এই সম্পত্তির মূল্য ২শ ১৪ কোটি ২০ লাখ টাকা। ভবিষ্যত ব্যবসা সম্প্রসারণে ব্যবহারের জন্য বিনিয়োগের এই সিদ্ধান্ত নিয়েছে এমজেএল বাংলাদেশ পিএলসি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)