Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন সামান্য বেড়েছে মঙ্গলবার

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৭, ২০২৫ , ৩:৪১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৭, ২০২৫, ৩:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন মঙ্গলবার, ০৭ অক্টোবর শেষ হয়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় টাকার অংকে সামান্য বেড়েছে লেনদেনের পরিমাণ। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৬ দশমিক ৬৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৭৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ১৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ৮৪ পয়েন্ট কমে ২ হাজার ৬৪ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে ৭৮৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৩৬ কোটি ৮১ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৫টি কোম্পানির, বিপরীতে ২৮২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)