পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-২৫ থেকে জুন-২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে।
এপেক্স ট্যানারি লিমিটেড: কোম্পানিটির আগামী ১৪ অক্টোবর বিকাল ৪ টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি ৪ টাকা ৪৮ পয়সা লোকসান হয়েছিলো এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ২৪ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ১২ টাকা ২৬ পয়সা লোকসান এবং গতবছর একই সময়ে ২ টাকা ৪৭ পয়সা লোকসান হয়েছিল।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: আগামী ২১ অক্টোবর বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)