Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন পতনে বৃহস্পতিবার

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৯, ২০২৫ , ৩:২৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৯, ২০২৫, ৩:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার অংকে সামান্য কমেছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৪ দশমিক ১৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৮৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৯১ পয়েন্ট কমে ১ হাজার ১৩৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৪৯ পয়েন্ট কমে ২ হাজার ০৩৩ পয়েন্টে অবস্থান করছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৫৩০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬১১ কোটি ৮৭ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭২টি কোম্পানির, বিপরীতে ২৮২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)