Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দুই কোম্পানির সভার তারিখ ঘোষণা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৯, ২০২৫ , ৩:৫৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৯, ২০২৫, ৩:৫৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) ও বিএসআরএম স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার, ৯ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, এ সভায় ২০২৫ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে পরিচালনা পর্ষদ।

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম): আগামী ১৮ অক্টোবর বিকেল ৫টায় বিএসআরএমের পর্ষদ সভা হবে। গত বছর বিএসআরএম ৩৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। সংশ্লিষ্ট বছরে (২০২৩-২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৪.৪৮ টাকা। সর্বশেষ হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই, ২০২৪ থেকে মার্চ, ২০২৫) পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৪.৩১ টাকা।

বিএসআরএম স্টিল লিমিটেড: আগামী ১৮ অক্টোবর বিকেল ৪টায় বিএসআরএম স্টিলের পর্ষদ সভা হবে। গত বছর কোম্পানিটি ৩২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। সংশ্লিষ্ট বছরে (২০২৩-২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১০.১০ টাকা। সর্বশেষ হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই, ২০২৪ থেকে মার্চ, ২০২৫) এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯.১২ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)