পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া তথ্য নিম্নে-
আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড: আগামী ১৮ অক্টোবর দুপুর ১২টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড: কোম্পানিটির সভা আগামী ২৮ অক্টোবর, দুপুর ২ টা ৩৫মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। এছাড়া, একই সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।
ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড: আগামী ১৬ অক্টোবর বিকাল ৫ টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-২৫ থেকে জুন-২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।
মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড: আগামী ২৮ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানির ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। এছাড়া, আগামী ৩০ অক্টোবর সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির সভা আগামী ১৪ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)