ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৫ অক্টোবর-০৯ অক্টোবর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ২০ লাখ টাকার।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে রূপালী লাইফ। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সামিট অ্যালায়েন্স, ওরিয়ন ইনফিউশন, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, ডমিনেজ স্টিল, রবি আজিয়াটা এবং খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজ।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)