Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাপ্তাহিক দর পতনে পিপলস লিজিং

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১১, ২০২৫ , ৮:৩৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১১, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৫ অক্টোবর-০৯ অক্টোবর) দর পতনে পিপলস লিজিংয়ের। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ১০ পয়সা বা ১৫ দশমিক ৩৮ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৪ দশমিক ৮১ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ইনটেকের দর কমেছে ১৩ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বিআইএফসি, ওরিয়ন ইনফিউশন, প্রাইম ফাইন্যান্স, আলহাজ্ব টেক্সটাইল, আইসিবি ইসলামী ব্যাংক, বিবিএস কেবলস এবং ইসলামী ফাইন্যান্স।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)