Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন উত্থানে সোমবার

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৩, ২০২৫ , ৩:২১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৩, ২০২৫, ৩:২১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে সোমবার, ১৩ অক্টোবর লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে কমেছে লেনদেন পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ০৯ পয়েন্টে অবস্থান করছে।

সোমবার ডিএসইতে ৫৩০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৪২ কোটি ৫৫ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩০টি কোম্পানির, বিপরীতে ১২০টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)