Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইফাদ গ্রুপের ৪০ বছর পূর্তি উদযাপন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৩, ২০২৫ , ৩:৩৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৩, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইফাদ গ্রুপ ৪০ বছর পূর্তি উদযাপন করল। এ উপলক্ষে গত শনিবার ধামরাইয়ে অবস্থিত ইফাদ অটোস ফ্যাক্টরিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘চার দশকের অগ্রযাত্রা-সমৃদ্ধির পথে একসাথে’– এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি ইফাদ পরিবারের সদস্যদের জন্য গর্ব, আনন্দ ও উদ্দীপনায় ভরপুর এক স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।

রোববার, ১২ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ভাইস চেয়ারম্যান, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর এবং প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যবসায়িক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইফাদ গ্রুপ ১৯৮৫ সালে যাত্রা শুরু করে। অটোমোবাইল, লুব্রিকেন্ট, ইন্ডাস্ট্রিয়াল কম্প্রেসর, প্যাকেটজাত খাদ্যপণ্য, টয়লেট্রিজ, মিডিয়া ও তথ্যপ্রযুক্তি খাতে সফলভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি সততা, নিষ্ঠা, উদ্ভাবন এবং সমাজের প্রতি দায়বদ্ধতা বজায় রেখেছে। ইফাদ গ্রুপ দেশের একটি উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টিকারী ও শিল্প খাতের বিকাশে অনন্য ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, ইফাদের ৪০ বছরের যাত্রা শুধু ব্যবসার নয়, বরং দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের অগ্রগতির গল্প। আমরা বিশ্বাস করি, আগামী দিনগুলোতে ইফাদ আরও শক্তিশালীভাবে শিল্প, কর্মসংস্থান ও সামাজিক কল্যাণের মাধ্যমে এগিয়ে যাবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)