পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া তথ্য নিম্নে বিস্তারিত-
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড: আগামী ২১ অক্টোবর বিকাল ৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
গত বছর কোম্পানিটি ০.৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। সে বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ১২ পয়সা। সর্বশেষ অর্থবছরের প্রথম ৩ প্রান্তিকে শেয়ারপ্রতি ১৭ পয়সা লোকসান হয়েছে।
লিন্ডে বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৬ অক্টোবর বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট: আগামী ১৬ অক্টোবর বিকাল সাড়ে ৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
গত বছর প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ৯১ পয়সা। চলতি হিসাববছরের প্রথম ২ প্রান্তিকে শেয়ারপ্রতি ৪৫ পয়সা আয় হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)