Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের মূল্য সংবেদনশীল তথ্য নেই

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৩, ২০২৫ , ১০:২৮ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৩, ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই।

ডিএসই সূত্রে জানা গেছে, এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। গত ১৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৮ টাকা ৫০ পয়সায়। আর সোমবার, ১৩ অক্টোবর বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ২৮ টাকা ১০ পয়সায় দাড়িয়েছে। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ৬০ পয়সা।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)