Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৯, ২০২৫ , ৫:২৯ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৯, ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির কাছে নাম পরিবর্তনের অনুমতি চায়। সার্বিক দিক বিবেচনা করে কোম্পানির নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির নাম ‘পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এর পরিবর্তে ‘গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। ১৯ অক্টোবর থেকে কোম্পানির নতুন নাম কার্যকর হয়েছে।

নাম সংশোধন ছাড়া কোম্পানির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)