Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ছয় কোম্পানির সভার তারিখ ঘোষণা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৯, ২০২৫ , ৫:৩৮ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৯, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে জানা গেছে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিগুলো।

সায়হাম টেক্সটাইল লিমিটেড: আগামী ২৮ অক্টোবর সাড়ে ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

দেশ গার্মেন্টস লিমিটেড: আগামী ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

সায়হাম কটন মিলস লিমিটেড: আগামী ২৮ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: আগামী ২৮ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

বিডিকম অনলাইন লিমিটেড: আগামী ২৬ অক্টোবর দুপুর ২টা ৩০টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড: আগামী ২৮ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ৩০ জুন, ২০২৫ সামপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)