পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো আলোচিত সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-২৫ থেকে জুন-২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে।
অগ্নি সিস্টেমস লিমিটেড: আগামী ২৭ অক্টোবর সন্ধ্যা ৬ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
রানার অটোমোবাইলস: আগামী ২৭ অক্টোবর বেলা ২ টা ৩৫ এ কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
লুব-রেফ বাংলাদেশ লিমিটেড: আগামী ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড: আগামী ২৮ অক্টোবর বেলা ২ টা ৩৫ এ কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড: আগামী ২৮ অক্টোবর বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
আফতাব অটোমোবাইলস লিমিটেড: আগামী ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড: আগামী ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড: আগামী ২৮ অক্টোবর সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-২৫ থেকে সেপ্টেম্বর-২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)