Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইসলামিক ফাইন্যান্সের চেয়ারম্যান হলেন এস এম বখতিয়ার আলম

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২১, ২০২৫ , ১:৫৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২১, ২০২৫, ২:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস এম বখতিয়ার আলম। তিনি ইসলামিক ফাইন্যান্সের একজন উদ্যোক্তা পরিচালক। বৃহস্পতিবার, ১৬ অক্টোবর প্রতিষ্ঠানটির ৩৬৬তম পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তিনি আইএফআইপিএলসির পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি এবং অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এর আগে।

বখতিয়ার আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্সসহ এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং ঢাকা ক্লাবের স্থায়ী সদস্য। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা ট্রেজারার ও বর্তমান বোর্ড অব ট্রাস্টির একজন সদস্য। এছাড়াও তিনি বেশকিছু শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক।

বখতিয়ার আলম অলাভজনক প্রতিষ্ঠান ‘হিল বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের একজন চার্টার্ড সদস্য।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)