Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সবার পরামর্শে মার্জিন বিধিমালা পরিমার্জন: বিএসইসির চেয়ারম্যান

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৪, ২০২৫ , ৯:৫৮ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৪, ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সবার মতামত ও পরামর্শের আলোকে নতুন মার্জিন বিধিমালা পরিমার্জন করা হয়েছে বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসির সঙ্গে পুঁজিবাজারের অংশীজনদের মাসিক সমন্বয় সভায় বুধবার পুঁজিবাজার সংস্কার ও উন্নয়নে কমিশনের উদ্যোগ সম্পর্কে এ কথা বলেন তিনি। বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার এ তথ্য নিয়েছে বিএসইসি।

চেয়ারম্যান বলেন, ‘মার্জিন বিধিমালা, মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫ ও পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলসের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দ্রুতই এগুলোর কাজ সম্পন্ন হবেন। যার মাধ্যমে পুঁজিবাজারের আইনী সংস্কারের বড় অংশ সম্পন্ন হয়ে যাবে।’

মার্জিন বিধিমালা সম্পর্কে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ‘অতি সত্ত্বর গেজেটে প্রকাশের মাধ্যমে এটি কার্যকর করা হবে। তবে শঙ্কার কারণ নেই। আমরা চুলচেরা বিশ্লেষণ করে পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের মতামত ও পরামর্শের আলোকে নতুন মার্জিন বিধিমালা পরিমার্জন করেছি। এছাড়া বিধিমালা কার্যকরের পরও প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য ন্যূনতম ৬ মাস থেকে ১ বছর সময় থাকবে।’

রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসির মাল্টিপারপাস হলে দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

পুঁজিবাজার অংশীজনদের ৪র্থ মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, বিএসইসির কমিশনার মো. আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ, কমিশনার মো. সাইফুদ্দিনসহ সংগঠনের শীর্ষ কর্মকর্তারা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)