Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিদায়ী সপ্তাহে দর পতনে এপেক্স ফুটওয়্যার

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৫, ২০২৫ , ৭:০৪ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৫, ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে শেয়ারদরের পতনে এসেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। সপ্তাহজুড়ে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শেয়ারদর কমেছে ৫৮ টাকা ৮০ পয়সা বা ২২ দশমিক ৬৫ শতাংশ।

ডিএসই সূত্রে জানা গেছে, দরপতনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে কমেছে ৪০ পয়সা বা ১৩ দশমিক ৩৩ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স, যার শেয়ারদর কমেছে ১৫ টাকা বা ১৩ দশমিক ২০ শতাংশ।

সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো—মন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড, জাহিন স্পিনিং লিমিটেড, প্যাসিফিক ডেনিমস লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফ্যামিলিটেক্স (Z ক্যাটাগরি), পায়োনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড এবং এসআইপিএলসি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)