Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষ তালিকায় ওরিয়ন ইনফিউশন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৫, ২০২৫ , ৭:১১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৫, ২০২৫, ৭:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ০৭ লাখ টাকার, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৯৩ শতাংশ ।


AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ০৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে , যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৪৫ শতাংশ।

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে সামিট অ্যালায়েন্স। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৩ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১২ কোটি ৮১ লাখ টাকা, খান ব্রাদার্সের ১১ কোটি ৬৬ লাখ টাকা, প্রগতি লাইফের ১০ কোটি ৬৪ লাখ টাকা, রবির ১০ কোটি ৪২ লাখ টাকা, সিমটেক্সের ৯ কোটি ৬৫ লাখ টাকা, রূপালী লাইফের ৯ কোটি ৪২ লাখ টাকা এবং সোনালী পেপারের ৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)