ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে বৃহস্পতিবার, ৩০ অক্টোবর চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম ২ ঘণ্টায় অর্থাৎ বেলা ১২ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১১০ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৭ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৯৩ কোটি ০১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩২ টির, কমেছে ৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ টি কোম্পানির শেয়ারদর।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)