Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তমিজউদ্দিন টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩০, ২০২৫ , ৩:২৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩০, ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ (১২ শতাংশ নগদ লভ্যাংশ ও বাকী ১০ শতাংশ বোনাস) লভ্যাংশ দেবে।

বুধবার, ২৯ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬ টাকা ৭১ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৬ টাকা ৭০ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৯ টাকা ১৭ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১৭ টাকা ৭৬ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০২ টাকা ৭৯ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর, সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৩ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)