পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার, ৩০ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে পাওয়া তথ্য নিম্নে-
একমি পেস্টিসাইডস লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ০.০১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ১৪ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ৭৬ পয়সা লোকসান হয়েছিল। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২৪ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৪১ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২০ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
রংপুর ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬১ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ১ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১৬ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৪৭ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৯২ পয়সা।
আগামী ২২ ডিসেম্বর, সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৭ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
ইনটেক লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের কোন প্রকার লভ্যাংশ দেবে না। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৮পয়সা এবং আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১৬ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৯ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৭৪ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৪৫ পয়সা।
আগামী ১৮ ডিসেম্বর, সকাল ১০ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২০ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের শতাংশ ১০ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ২১ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৪ টাকা ৩ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৯ টাকা ৬ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২৭ টাকা ৪৭ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৪৭ পয়সা।
আগামী ১৮ ডিসেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২০ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
কনফিডেন্স সিমেন্ট পিএলসি: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের শতাংশ ১০ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১১ টাকা ২৩ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৮ টাকা ৭৩ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ৭৮ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৮ টাকা ৬৮ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর, সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৫ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৬০ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ২ টাকা ৫২ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৫৮ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২৭ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৪ টাকা ৭৯ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর, বেলা সাড়ে ১২ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৩ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
মনোস্পুল বাংলাদেশ পিএলসি: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের শতাংশ ২০ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ১৫ শতাংশ বোনাস। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৭৬ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ২ টাকা ৯৮ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ার প্তি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ১৯ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২০ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ৫ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৩ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের কোন প্রকার দেবে না। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৬ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ২১ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ১৮ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৩০ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৯০ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর, সকাল ১০ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৩ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)