Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

কোহিনূর কেমিক্যালের আয় বাড়ল

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২, ২০২৫ , ১১:২৮ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার, ১ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির ডিল্যুটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১০ পয়সা এবং গত বছর একই সময়ে ডিল্যুটেড আয় ছিল ৩ টাকা ০৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭০ টাকা ৭৭ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)