Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

স্ট্যান্ডার্ড ব্যাংকের বন্ড ইস্যুর প্রস্তাব বাতিল করেছে বিএসইসি

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২, ২০২৫ , ১০:৩৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২, ২০২৫, ১০:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির বন্ড ইস্যুর প্রস্তাব বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি কমিশন থেকে এক চিঠির মাধ্যমে ব্যাংকটিকে জানানো হয়েছে, তাদের প্রাইভেট প্লেসমেন্টের মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ডটির প্রস্তাব বাতিল করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এর আগে গত ২৯ জুন ডিএসইর মাধ্যমে ব্যাংকটি জানিয়েছে, তাদের পর্ষদ ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পঞ্চম মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এই বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে।

আনসিকিউরড, নন-কনর্ভাটিবল এবং ফুললি রিডেমেবল বৈশিষ্ট্যের এই বন্ডটি ইস্যু করে তাদের ব্যাসেল-৩ মানদণ্ডের অধীনে থাকা টিয়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করতে চেয়েছিল ব্যাংকটি। যার সুদহার ফ্লোটিং (ভাসমান) এবং নিয়ন্ত্রক সংস্থা নির্দেশনা অনুযায়ী নির্ধারণের কথা জানানো হয়েছিল তখন। আর এই বন্ডের মেয়াদকাল নির্ধারণ করা হয়েছিল ৭ বছর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)