Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

চার কোম্পানির সভার তারিখ ঘোষণা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩, ২০২৫ , ৭:৫১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৩, ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া তথ্য নিচে-

মেট্রো স্পিনিং লিমিটেড: আগামী ১১ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস: আগামী ১৩ নভেম্বর দুপুর ২টা ৩৫ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড:  আগামী ১৩ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

মতিন স্পিনিং মিলস পিএলসি: আগামী ০৮ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)