Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিভিও পেট্রোর আয় বেড়েছে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৫, ২০২৫ , ১১:০৮ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ৫, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

কেমিক্যাল রিফাইনারী পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার, ৪ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ৮৮ পয়সা আয় হয়েছে এবং গতবছর প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ৯২ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৫১ পয়সা এবং যা গত বছর একই সময়ে ৪৮ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩২ টাকা ২২ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)