Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পদ্মা অয়েলের আয় বেড়েছে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৬, ২০২৫ , ৩:০৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৬, ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পদ্মা অয়েল গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বুধবার, ৫ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫৭ টাকা ৩০ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৪১ টাকা ৫৯ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩৯ টাকা ৮৩ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৬৩ টাকা ৮২ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭৪ টাকা ৮৬ পয়সা।

আগামী ৩ জানিয়ারি সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)