Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সামিট অ্যালায়েন্সের আয় বেড়েছে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৮, ২০২৫ , ৩:০৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৮, ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার, ৬ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৮৫ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ৭৫ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৮৪ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৪৫ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ৬৭ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর, সকাল ১১ টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৭ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)