Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিদায়ী সপ্তাহে ডিএসইর লেনদেনের শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৮, ২০২৫ , ৩:৩০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৮, ২০২৫, ৩:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ লেনদেন তালিকায় সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ২৪ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকা, যা ছিল মোট লেনদেনের ৫.০১ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সামিট অ্যালায়েন্স শীর্ষ লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দৈনিক গড় লেনদেন হয়েছে ২৩ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা, যা ছিল মোট লেনদেনের ৪.৯৩ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড, যার দৈনিক গড় লেনদেন হয়েছে ২০ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা, যা মোট লেনদেনের ৪.১৭ শতাংশ।

এছাড়া সাপ্তাহিক শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দৈনিক গড় লেনদেন হয়েছে—খান ব্রাদার্স পিপি বেগ ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকা, মনোস্পুল বিডির ১৮ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১২ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের ১১ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা এবং সোনালী পেপাপের ৮ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)