Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মনোস্পুল বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৮, ২০২৫ , ৭:০৬ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৮, ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০২ নভেম্বর-০৬ নভেম্বর) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে মনোস্পুল বাংলাদেশের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৯ দশমিক ১৯ শতাংশ বা ২৯ টাকা ৬০ পয়সা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২৩ দশমিক ৯৬ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২০ দশমিক ৭৭ শতাংশ।

এছাড়া সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফার্স্ট ফাইন্যান্সের ১৩ দশমিক ৬৪ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১১ দশমিক ১১ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১০ দশমিক ৫৬ শতাংশ, এপেক্স ফুডসের ১০ দশমিক ৪১ শতাংশ, মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির ৯ দশমিক ৫৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৮ দশমিক ৮০ শতাংশ এবং পেনিনসুলা চিটাগাংয়ের ৮ দশমিক ৫৫ শতাংশ দর বেড়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)