Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মতিন স্পিনিংয়ের আয় বাড়ল

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৯, ২০২৫ , ১০:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ৯, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

মতিন স্পিনিং মিলস পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার, ৮ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৯ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ৩ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ৭ টাকা ৩৯ পয়সা এবং গত বছরের একই সময়ে ৪ টাকা ৭৯ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭০ টাকা ৭৩ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)