Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মেঘনা পেট্রোলিয়ামের আয় বেড়েছে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১০, ২০২৫ , ১১:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ১০, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড গত  গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ প্রতি শেয়ারের বিপরীতে ২০ টাকা লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা।

রোববার, ৯ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬২ টাকা ৩৯ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ৫০ টাকা ১১ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭৮ টাকা ৫১ পয়সা।

আগামী ২৪ জানুয়ারি, শনিবার বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১০ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)