ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে সোমবার, ১০ নভেম্বর লেনদেন শেষ হয়েছে। কমেছে ২৭৫টি কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটদর। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ১৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৬০ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১ হাজার ১০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১০ পয়েন্টে অবস্থান করছে।
সোমবার ডিএসইতে ৩৫৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪১৯ কোটি ৭৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭০ টি কোম্পানির, বিপরীতে ২৭৫টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)