Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তিন কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১০, ২০২৫ , ১০:১৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১০, ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার, ১০ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে জানা তথ্য নিচে-

মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৫২ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ১৪ পয়সা আয় হয়েছিল। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ২ পয়সা এবং যা গত বছরের একই সময়ে মাইনাস ২৭ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১১ টাকা ৩ পয়সা।

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ২৫ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ৮ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৭৮ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ২৬ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮০ টাকা ৩৯ পয়সা।

এনভয় টেক্সটাইলস লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ২৬ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ৫১ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ৩ টাকা ৬৭ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ৪৮ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬০ টাকা ৫৮ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)