Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন কমেছে মঙ্গলবার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১১, ২০২৫ , ৯:০৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১১, ২০২৫, ৯:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে মঙ্গলবার, ১১ নভেম্বর লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটদর। তবে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২ দশমিক ০১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৭২ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০৬ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৬ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৭ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে ৩৩৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ৩৩ লাখ টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৩ টি কোম্পানির, বিপরীতে ১৪৪টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)