Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইস্টার্ন কেবলস ও ওরিয়ন ফার্মার নো ডিভিডেন্ড ঘোষণা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১১, ২০২৫ , ৯:১২ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১১, ২০২৫, ৯:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। মঙ্গলবার, ১১ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে জানা তথ্য নিচে-

ওরিয়ন ফার্মা লিমিটেড: কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ৭৭ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ১ টাকা ৩৬ পয়সা আয় হয়েছিল।

সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৭২ পয়সা এবং যা আগের বছর ৬ টাকা ৭৮ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৬ টাকা ৯ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর, বিকাল পৌনে ৫টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৪ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

ইস্টার্ন কেবলস লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি ৪ টাকা ৪৩ পয়সা লোকসান হয়েছেে এবং আগের বছর শেয়ারপ্রতি ৫৯ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩৯ টাকা ৩২ পয়সা।

আগামী ২৪ জানুয়ারি সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৪ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)