পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার, ১১ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হলো- ইজেনারেশন পিএলসি ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড।
ইজেনারেশন পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১৪ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ২০ পয়সা আয় হয়েছিল। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৬ পয়সা এবং যা গত বছরের একই সময়ে মাইনাস ৭ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৫২ পয়সা।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১৭ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ৩ পয়সা আয় হয়েছিল। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ২৩ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ০ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ২৫ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)