Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সংশোধিত মার্জিন ঋণ বিধিমালার রুল জারি

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১২, ২০২৫ , ৮:৪৮ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১২, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সংশোধিত মার্জিন ঋণ বিধিমালার বিষয়ে রুল জারি করেছেন আদালত। বুধবার, ১২ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ রুল আদেশ জারি করেছে।

আদালত সূত্রে জানা গেছে, রুলে সংশোধিত মার্জিন ঋণ বিধিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা আগামী ৭ দিনের মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তবে রুল জারি হলেও আইনটির কার্যকারিতা স্থগিত করেনি আদালত।

গত ৬ নভেম্বর জারি হওয়া এক প্রজ্ঞাপনের মাধ্যমে মার্জিন ঋণ বিধিমালা, ২০২৫ কার্যকর করা হয়। নতুন বিধিমালা মার্জিন ঋণ বিতরণের ক্ষেত্রে বেশকিছু কড়াকড়ি আরোপ করা হয়। বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ে। কয়েকজন বিনিয়োগকারী আইনটি চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হন।

গত সোমবার ও মঙ্গলবারের শুনানী শেষে আজ বিচারপতি ফাহমিদা কাদের ও আসিফ হাসান এর দ্বৈত বেঞ্চ আজ আলোচিত রুল জারি করে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)